ATN
শিরোনাম
  •  

হৃদরোগ চিকিৎসায় অগ্রগামী ৪ চিকিৎসককে সম্মাননা দিল এটিএন নিউজ

         
হৃদরোগ চিকিৎসায় অগ্রগামী ৪ চিকিৎসককে সম্মাননা দিল এটিএন নিউজ

হৃদরোগ চিকিৎসায় অগ্রগামী ৪ চিকিৎসককে সম্মাননা দিল এটিএন নিউজ

দেশের হৃদরোগ চিকিৎসায় অগ্রগামী চার চিকিৎসককে সম্মাননা দিয়েছে এটিএন নিউজ। গতকাল বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দেওয়া হয় এ 'হার্ট হিরোজ’ সম্মাননা ২০২৬। সম্মাননাপ্রাপ্ত হার্ট হিরোরা হলেন, হৃদরোগ চিকিৎসার অন্যতম পথিকৃৎ ডা. এস আর খান, প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবীর, খ্যাতনামা শিশু হার্ট সার্জন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা। পাশাপাশি দেশের হৃদরোগ চিকিৎসার পথিকৎ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল মালিককে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা।

হার্ট বা হৃদয় শরীরের সবচেয়ে সচল এবং গুরুত্বপূর্ণ অঙ্গ গুলোর একটি। তবে আমাদের কাছে হৃদয় মানে একজনের অস্তিত্ব আর আবেগের মিশেল। সেই হৃদয়কে সুস্থ করে তোলেন যে চিকিৎসকগণ তারা হৃদয়ের ডাক্তার।

দেশের সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল এটিএন নিউজ সেই হৃদয়ের চিকিৎসকদের সম্মাননা প্রদান করতে আয়োজন করে হার্ট হিরোজ সম্মাননা-২০২৬। রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বর এই আয়োজনে যোগ দিয়েছিলেন প্রখ্যাত হার্ট বিশেষজ্ঞগণ। সঙ্গী হয়েছেন বিখ্যাত অভিনেতারাও।

অনুষ্ঠানে সম্মননা গ্রহণ করেন দেশের হার্ট চিকিৎসক তৈরির অন্যতম কারিগর ডা. এস আর খান, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিক এর পক্ষে তার মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তার কন্যা ডা. ফজিলাতুন্নেসা মালিক।

সেই শুরু থেকে এখন পর্যন্ত দেশের হৃদরোগের চিকিৎসার যাত্রা তুলে ধরেন ডা. এস আর খান।

সম্মননা গ্রহণ করেন প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবীর এবং খ্যাতনামা শিশু হার্ট সার্জন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা।

হাজার হাজার মানুষের হদয়ের চিকিৎসা করতে গিয়ে তাদের হৃদয়েও জমে থাকা স্মৃতি তুলে ধরেন তারা।

অভিনেতা ফজলুর রহমান বাবু আর ডা. এজাজুল ইসলাম জানালেন, গণমাধ্যমে উঠে আসা উচিত চিকৎসকদের কথা, যা ঘোচাতে পারবে রোগী ও ডাক্তারের দূরত্ব।

দেশের হৃদরোগ চিকিৎসার এই আইকনদের সম্মানিত করতে পেরে গর্বিত এটিএন নিউজ। যে অভিব্যক্তি প্রকাশ করেন এটিএন নিউজের চীফ অপারেটিং অফিসার ড. আল আমিন খান। কৃতজ্ঞতা জানান এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আয়োজনের সঙ্গী অপোসনিন ফার্মার কর্মকর্তারা জানান, এমন আয়োজনের অংশ হতে পেরে তারাও গর্বিত।

বাঁশির সুরে আয়োজনের সন্ধ্যাটা মোহনীয় করে তোলেন এটিএন গ্রফিক্স বিভাগের ডেপুটি চীফ সৌরভ সরকার।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ