ATN
শিরোনাম
  •  

বাংলাদেশের আমিরাত সফরের সূচি চূড়ান্ত, ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট

         
বাংলাদেশের আমিরাত সফরের সূচি চূড়ান্ত, ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট

বাংলাদেশের আমিরাত সফরের সূচি চূড়ান্ত, ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। টেস্টের ভেন্যু নিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে।

আগামী ৯ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এর আগে ৪ ও ৫ অক্টোবর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

টেস্টের পর শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই দিন পর, ১৯ অক্টোবর একই ভেন্যুতে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

এরপর সিরিজের তৃতীয় ম্যাচে ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

সফর শেষে ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেওয়ার কথা রয়েছে টাইগারদের। একনজরে বাংলাদেশের আমিরাত সফর

৪-৫ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, দুই দিনের প্রস্তুতি ম্যাচ — দুবাই

৯-১৩ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, একমাত্র টেস্ট — আবুধাবি

১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে, ত্রিদেশীয় ওয়ানডে — আবুধাবি

১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, ত্রিদেশীয় ওয়ানডে — আবুধাবি

২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, ত্রিদেশীয় ওয়ানডে — শারজাহ

২৩ অক্টোবর: ত্রিদেশীয় সিরিজের ফাইনাল — শারজাহ

২৪ অক্টোবর: বাংলাদেশ দলের দেশে ফেরার কথা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ