ATN
শিরোনাম
  •  

নতুন কুঁড়ি ২০২৬: ১৮ বিষয়ে প্রতিযোগিতা, নিবন্ধন শুরু ১ অক্টোবর

অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত- এই ১৮ টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ক্বিরাত প্রতিযোগিতা একটিমাত্র শাখায় অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। ক্বিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনাল-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।

প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়ির ওয়েবসাইট www.btv.gov.bd এবং www.notunkuri.gov.bd তে।

শিশু-কিশোরদের শিল্প-সংস্কৃতিচর্চায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ‘নতুন কুঁড়ি’। এ আয়োজনের বিভিন্ন আসর থেকে উঠে এসেছেন দেশের অনেক পরিচিত শিল্পী ও তারকা। দীর্ঘ বিরতির পর গত বছর অনুষ্ঠানটি নতুন করে চালু হলে ব্যাপক সাড়া পাওয়া যায়। এবার সেই ধারাবাহিকতায় শুরু হচ্ছে নতুন আসর।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রথমে হবে আঞ্চলিক বাছাই। এরপর দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে বিভাগীয় বাছাই। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিত বিজয়ীরাই ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেবেন। চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা—দুটিই ঢাকায় অনুষ্ঠিত হবে।

এবার মোট ১৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, নজরুলসংগীত (দলীয়), রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত। তবে ছড়াগান শুধু ‘ক’ শাখায় অনুষ্ঠিত হবে।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত- এই ১৮ টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ক্বিরাত প্রতিযোগিতা একটিমাত্র শাখায় অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। ক্বিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনাল-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।

প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়ির ওয়েবসাইট www.btv.gov.bd এবং www.notunkuri.gov.bd তে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ

অন্যান্য সংবাদ