ATN
শিরোনাম
  •  

ঘরে বসেই দেখা যাবে শাকিরার মাদ্রিদের কনসার্ট

         
ঘরে বসেই দেখা যাবে শাকিরার মাদ্রিদের কনসার্ট

ঘরে বসেই দেখা যাবে শাকিরার মাদ্রিদের কনসার্ট

বিশ্বজুড়ে শাকিরাভক্তদের জন্য সুখবর। প্রথমবারের মতো নিজের একটি লাইভ কনসার্ট বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন জনপ্রিয় লাতিন পপ তারকা শাকিরা। মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ আয়োজন অনলাইনে ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও।

শাকিরার চলমান বিশ্ব সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে বিশেষ এই লাইভ স্ট্রিমিং ইভেন্ট। আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’।

কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে অ্যামাজন মিউজিক। দর্শকরা অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি এবং টুইচে থাকা অ্যামাজন মিউজিক চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে পারবেন।

সবচেয়ে আনন্দের বিষয় হলো, ঘরে বসে কনসার্টটি উপভোগ করতে দর্শক বা শ্রোতাদের বাড়তি কোনো সাবস্ক্রিপশন কিংবা ফি গুনতে হবে না।

যেকোনো জায়গা থেকে অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচ-এর অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে সরাসরি চোখ রেখে উপভোগ করা যাবে শাকিরার পারফর্মেন্স। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ