উত্তরা পশ্চিমে এসআরবি-১ এর মাদকবিরোধী অভিযান: ৮ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এসআরবি-১-এর সিপিসি-২, উত্তরা, ঢাকার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, ডিএমপির উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ (২৪), মো. ফারুক হোসেন (৩২), মো. নাজমুল হক (২৭), মো. মনির হোসেন (৫৫), মোফিদুল ইসলাম (৩০), মো. ইমন (২৩), মো. শাকিল (২৬) ও মো. নয়ন (২২)।
অভিযান শেষে এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান গ্রেপ্তারকৃতদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
পরে সাজাপ্রাপ্তদের ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি