দক্ষিণখানে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার, স্বর্ণের আংটিসহ আলামত উদ্ধার
রাজধানীর দক্ষিণখান থানাধীন এলাকায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ও লুণ্ঠিত মালামালের অংশ হিসেবে একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মোছা. আখি আক্তার (২২) অফিস শেষে বাসায় ফেরার পথে দক্ষিণখান থানাধীন আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বস্তির সংগ্রাম রোড এলাকায় পাঁচজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা তার স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য এসআরবি-১-এর অধিনায়ক বরাবর আবেদন করেন ভুক্তভোগী।
এরই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে এসআরবি-১, সিপিসি-২, উত্তরা-এর একটি আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় দক্ষিণখান থানাধীন মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোতালেব কনট্রাক্টরের বাড়ির ষষ্ঠ তলার উত্তর পাশে নির্মাণাধীন একটি ফাঁকা ফ্ল্যাট থেকে ভুক্তভোগীর দেখানো মতে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. ওমর ফারুক সুমন (৩৯), মো. নুর ইসলাম (২৯), মো. রায়হান হাওলাদার (২৪), মো. মাসুম (২৪) এবং মো. নাইমুল ইসলাম (২৭)। অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালের অংশ হিসেবে একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১ জানিয়েছে, সন্ত্রাস, মাদক, খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি