মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
রাজধানীর মিরপুরের ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এ সময় ঘটনাস্থলে থাকা বিভিন্ন গণমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং সিটি করপোরেশনের গাড়িতে অগ্নি সংযোগের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের গাড়ি ও ভাঙচুর করে বিক্ষুব্ধ হকাররা। ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক উপস্থিত হয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি