ATN
শিরোনাম
  •  

হোলি ক্রস স্কুলে ওভারিয়ান ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনার

         
হোলি ক্রস স্কুলে ওভারিয়ান ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনার

হোলি ক্রস স্কুলে ওভারিয়ান ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনার

ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিকন ফার্মাসিউক্যালস পি এল সি এর আয়োজনে ঢাকা তেজগাঁওস্থ হোলি ক্রস স্কুলে অনুষ্ঠিত হলো "Ovarian Cancer Awareness Programme"। সেপ্টেম্বর মাসের বিশ্ব ওভারিয়ান ক্যান্সার সচেতনতা মাস (Ovarian Cancer Awareness Month) উপলক্ষে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি ক্রস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী যারা বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী স্বাস্থ্যের এক অন্যতম নীরব ঘাতক ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া এবং আগাম সতর্কতার গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই সেমিনারে আর ও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকমণ্ডলী ।

অনুষ্ঠানে আমন্ত্রিত চিকিৎসকরা ওভারিয়ান ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, ঝুঁকিপূর্ণ কারণসমূহ এবং প্রতিরোধমূলক জীবনযাপন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা উল্লেখ করেন, প্রাথমিক অবস্থায় লক্ষণগুলো প্রকাশ না পাওয়ায় অনেক সময়ই চিকিৎসা গ্রহণে বিলম্ব হয়। পেট ফাঁপা বা ভারী লাগা, পেটে অস্বস্তি বা ব্যথা, দ্রুত পেট ভরে যাওয়া এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া—এসব প্রাথমিক লক্ষণে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

সেমিনারে শিক্ষক ও চিকিৎসা বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক সময়ে রোগ নির্ণয়ই পারে ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বহুলাংশে কমিয়ে আনতে। শিক্ষার্থীদের এই বার্তাটি তাদের পরিবার ও সমাজজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সেমিনারটি সমাপ্ত হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ