দেব-ইধিকার রসায়নে জমে উঠল ‘ইলিশ চন্দনা’, পুজোর আগে নতুন চমক
টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পালকে আবারও একসঙ্গে দেখা গেল পর্দায়। আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর বিশেষ গান ‘ইলিশ চন্দনা’য় তাদের রোম্যান্টিক রসায়ন ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
দুর্গাপূজাকে সামনে রেখে গানটি প্রকাশ করেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলতেই গানটি আগেভাগে প্রকাশ করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গানটিকে পুজোর বিশেষ উৎসবের গান হিসেবে তুলে ধরা হয়েছে।
দিন কয়েক ধরেই সহ অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক পোজে ছবি দিয়ে আলোচনায় দেব। ফাঁক-ফোকরে আলোচনায় উঠে এসেছে তাদের পুরোনো প্রেম প্রসঙ্গও। তবে সমালোচকদের ধারণা, সিনেমার প্রচারের স্বার্থেই আগেই শুভশ্রীর সঙ্গে পর্দায় হওয়া ঘনিষ্ঠ ছবিগুলো প্রকাশ করছেন দেব।
তবে ‘ইলিশ চন্দনা’ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বার্তা, আসন্ন দুর্গাপূজা মাতাতে বিশেষ উৎসবের গান হিসেবে এটি মুক্তি দেওয়া হয়েছে; বলা হয়েছে ‘এবার পুজো মাতাবে মাছের ও নাচের রানি!’।
সামাজিক মাধ্যমেও গানের দৃশ্যে থাকা ইধিকার সঙ্গে কিছু রোম্যান্টিক পোজের ছবি প্রকাশ করেছেন দেব। তবে শুধু দেব-ইধিকাই নয়, গানটিতে আরও নজর কেড়েছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। গঙ্গাবক্ষে ধারণ করা হাই-এনার্জির এই গান ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে।
এর আগে দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব ও ইধিকার নাচ দর্শকদের নজর কেড়েছিল। এবার ‘দেশু ৭’-এর ‘ইলিশ চন্দনা’য় ফের একসাথে দেখা যাবে তাদের।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি