ATN
শিরোনাম
  •  

মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দোকানপাট

         
মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দোকানপাট

মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দোকানপাট

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোর দখলমুক্ত ও যাত্রী চলাচলের উপযোগী রাখতে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মোবাইল কোর্ট পরিচালনা করে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই মোবাইল কোর্ট নেতৃত্ব দেন ডিএমটিসিএল-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আহসান উল্লাহ শরিফী।

অভিযান চলাকালে মিরপুর-১০ স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্টেশনের এ, বি, সি ও ডি গেইট সংলগ্ন এলাকায় বসা অস্থায়ী দোকানপাটের সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় অবৈধ দোকানদারদের মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় পুনরায় দোকানপাট স্থাপন না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং একই ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে এমআরটি পুলিশ, মিরপুর মডেল থানা পুলিশ এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ