ATN
শিরোনাম
  •  

রমনায় ২ হাজার ১২৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

         
রমনায় ২ হাজার ১২৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

রমনায় ২ হাজার ১২৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর রমনা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ১২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ তারেকুল ইসলাম (৫৪)।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪:০০ ঘটিকায় মৎস্যভবনের পশ্চিম পাশে রমনা পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে দুটি জিপার ব্যাগে মোট ২ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি কক্সবাজারের রামু এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার কদমতলী এলাকায় সরবরাহের উদ্দেশ্যে এনেছিল। সে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকের চালান পরিবহন করে আসছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ