ATN
শিরোনাম
  •  

রায়েরবাজার বদ্ধভূমি লেকের দক্ষিণ পাশে ঝোপের মধ্যে ককটেল উদ্ধার

         
রায়েরবাজার বদ্ধভূমি লেকের দক্ষিণ পাশে ঝোপের মধ্যে ককটেল উদ্ধার

রায়েরবাজার বদ্ধভূমি লেকের দক্ষিণ পাশে ঝোপের মধ্যে ককটেল উদ্ধার

রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমি লেকের দক্ষিণ পাশে ঝোপের মধ্য থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের (এসআরবি) বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো পরীক্ষা করে এবং যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করে।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রায়েরবাজার বদ্ধভূমি লেকের দক্ষিণ পাশের ঝোপে পলিথিনের ব্যাগের ভেতরে বোমা থাকার সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ককটেল সদৃশ বস্তু দেখতে পায় সংশ্লিষ্ট টহল দল।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা এলাকায় দায়িত্ব পালনরত এসআরএসবি, সিপিসি-২-এর কর্মকর্তা ও সদস্য এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিকভাবে বস্তুগুলো ককটেল সদৃশ মনে হওয়ায় বিষয়টি বোমা ডিসপোজাল ইউনিট হেডকোয়ার্টার্স, এসআরবি-কে জানানো হয়।

পরে বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যাগের ভেতরে থাকা পাঁচটি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করে।

রাত সাড়ে ৯টার দিকে যথাযথ নিরাপত্তাবিধি অনুসরণ করে বোমা ডিসপোজাল ইউনিট (এসআরবি) সেগুলো নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ