ATN
শিরোনাম
  •  

বগুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

         
বগুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় রাবেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম শহরদীঘি এলাকার হালিম খাঁর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। একপর্যায়ে শহরদীঘি এলাকায় রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। একপর্যায়ে শহরদীঘি এলাকায় রেললাইনে উঠে পড়েন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ