এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত, বদলি হিসেবে যাচ্ছেন শামীম
চলমান এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার আগেই দেশে ফিরতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে। শারীরিক অসুস্থতার কারণে জাপান থেকে আগামীকাল দেশে ফিরবেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটার।
শান্তর বদলি হিসেবে শামীম পাটোয়ারীকে জাপানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, নতুন করে এশিয়ান গেমসের দলে যুক্ত হচ্ছেন এই অলরাউন্ডার। তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শামীমকে পাওয়া যাবে না।
এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ দল বর্তমানে জাপানে অবস্থান করছে। শক্তিশালী দল নিয়েই এবারের আসরে গেছে বাংলাদেশ। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শান্ত। তবে অসুস্থতার কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাকে।
এদিকে শান্তকে নিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব) বলেন, ‘শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শান্তর শারীরিক পরিস্থিতি সম্পর্কে দলের সাথে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘আসার ফ্লাইট থেকেই জ্বর অনুভূত হচ্ছিল। এটা উঠানামা করছে। রক্ত পরীক্ষা করা হয়েছে। এতে ডেঙ্গু-কোভিড নেগেটিভ এসেছে। তবে রক্তে ইনফেকশন রয়েছে। শরীর অনেক দুর্বল হওয়ায় খেলা সম্ভব নয় তার, তাই দেশে ফিরে যাচ্ছে।’
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি