রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো সম্পর্ক এখন অতীত। দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। রণবীর বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে, অন্যদিকে ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী অভিনেতা ভিকি কৌশল। সময়ের ব্যবধানে এবার প্রাক্তনের স্বামীর সঙ্গে একই সিনেমায় কাজ করছেন রণবীর।
সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে এই তিন তারকাকে একসঙ্গে দেখা যায়। সেখানে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে পোজও দেন তারা।
জানা গেছে, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রণবীর, আলিয়া ও ভিকি রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসেন। এ সময় তাদের ছবি তুলছিলেন আলোকচিত্রীরা। পোজ দেওয়ার সময় পরিচালক সঞ্জয় লীলা বানসালি ফ্রেম থেকে সরে যেতে চাইলে রণবীর তাকে ডেকে আবার ছবির জন্য দাঁড় করান।
তবে ছবি তোলা শেষ করে বের হওয়ার সময় পরিস্থিতি কিছুটা বদলে যায়। এক আলোকচিত্রী বারবার রণবীরদের ডাকতে থাকেন এবং আলিয়া ও ভিকির সঙ্গে আরও একবার ছবি তোলার অনুরোধ করেন। এতে বিরক্ত হয়ে পেছন ফিরে ওই আলোকচিত্রীকে রণবীর বলতে শোনা যায়, ‘বড্ড বেশি কথা বলছিস তুই!’
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেউ রণবীরের আচরণের সমালোচনা করছেন, আবার কেউ বলছেন, দীর্ঘ সময় ক্যামেরার সামনে থাকার পর তার এমন প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে ভিডিওতে দেখা ঘটনার বাইরে ওই সময়ের পুরো পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর রণবীরকে ভিড় সামলে স্ত্রী আলিয়া ভাটকে গাড়িতে তুলে দিতে দেখা যায়।
উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি নিয়ে নির্মাতারা বিস্তারিত না জানালেও এটি একটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা। এতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে ভারতীয় বিমানবাহিনীর দুই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যাদের কেন্দ্র করে আলিয়ার সঙ্গে গড়ে উঠবে একটি ত্রিকোণ প্রেমের গল্প। সঞ্জয় লীলা বানসালি ও ইলা বেদ দত্তের লেখায় নির্মিত এই সিনেমাত আরও অভিনয় করছেন সুপ্রিয়া পাঠক। ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি