শৌচাগারে যাওয়ার কথা বলে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি পিচ্চি রাজা। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার ঢাকা থেকে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের দিকে নেওয়া হচ্ছিল। ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে তিনি শৌচাগারে যাওয়ার কথা জানান। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কমিশনার জানান, পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে কমিটিটি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেবে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়া হচ্ছিল। পথে নাওজোড় এলাকায় পৌঁছালে প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুরোধ করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে শৌচাগারে নিয়ে গেলে সেখান থেকেই পালিয়ে যান পিচ্চি রাজা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফিরছেন—এমন খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাদের হেফাজতে নেওয়া হয়।
সূত্রটি আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
এটিএন নিউজ/মা.ই.স