ATN
শিরোনাম
  •  

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

         
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জ্বালানি মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহের ব্যবস্থায় বিঘ্ন ঘটে। এর ফলে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতেও কিছুটা সময় লেগেছে।

তিনি জানান, জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব হয়নি। এর পাশাপাশি এফএসআরইউতে (ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট) অগ্নিকাণ্ডের ঘটনাও সরবরাহে বিলম্বের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এসব দুর্যোগ ও জটিলতা মোকাবিলা করে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক করা হয়েছে। দেশে প্রয়োজনীয় জ্বালানি সঠিকভাবে আসছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। এ ধরনের সাময়িক পরিস্থিতি বিশ্বের বিভিন্ন স্থানেও তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছিল। তবে জ্বালানি সরবরাহে ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন হয়েছে। বর্তমানে জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ইচ্ছাকৃতভাবে কোনো পরিস্থিতি তৈরি করেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে বিকল্প উৎস খোঁজা হয়েছে। প্রয়োজনে বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সামনে নতুন কোনো সমস্যা তৈরি না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিকভাবেই পরিচালনা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে উদ্যোগ নেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সময় সংশ্লিষ্ট সবাই দলগতভাবে কাজ করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ