গাড়ির গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে ইঞ্জিন অন্যতম। ইঞ্জিনে গুরুতর কোনো সমস্যা দেখা দিলে অনেক সময় তা বড় ধরনের বিপদের আগেই বিভিন্ন লক্ষণের মাধ্যমে জানান দেয়। তাই শুরুতেই এসব লক্ষণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তা না হলে ছোট সমস্যা থেকেই তৈরি হতে পারে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি।
যে লক্ষণগুলো দেখে বুঝবেন গাড়ির ইঞ্জিন ভালো নেই—
অস্বাভাবিক ধোঁয়া
গাড়ির এক্সহস্ট পাইপ দিয়ে অস্বাভাবিক ধোঁয়া বের হওয়া সাধারণত ভালো লক্ষণ নয়। ধোঁয়ার রং দেখে অনেক সময় ইঞ্জিনের সমস্যার ধরন সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
এক্সহস্ট থেকে নীল ধোঁয়া বের হলে সাধারণত বোঝা যায়, ইঞ্জিনের ভেতরের তেল কোনোভাবে জ্বালানির সঙ্গে মিশে পুড়ছে। এ অবস্থায় ক্র্যানকেসে প্রয়োজনীয় ইঞ্জিন অয়েল থাকা জরুরি। তবে শুধু তেল যোগ করলেই সমস্যার সমাধান হবে না। তেল কোথা থেকে লিক করছে বা কী কারণে জ্বালানির সঙ্গে মিশছে, তা শনাক্ত করে মেকানিকের মাধ্যমে মেরামত করানো প্রয়োজন।
অন্যদিকে, কুলিং সিস্টেমে পানি বা অন্য কোনো তরল জমাট বাঁধা কিংবা জ্বালানি সরবরাহের স্থানে পানি মিশে যাওয়াও গাড়ির জন্য সমস্যা তৈরি করতে পারে। কুলিং সিস্টেমে অ্যান্টিফ্রিজ জাতীয় পদার্থ ব্যবহার করলে নির্দিষ্ট পরিস্থিতিতে গাড়িকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দেওয়া যায়। তবে এ ধরনের সমস্যা দেখা দিলে ভালো কোনো সার্ভিস সেন্টারে গাড়ি পরীক্ষা করানোই নিরাপদ।
আর গাড়ির হুডের নিচ থেকে ধোঁয়া বের হলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত গরম হওয়ার আগে এক্সহস্ট বা টেইলপাইপ দিয়ে সাদা ধোঁয়া বের হতে পারে এবং পরে হুডের নিচ থেকেও ধোঁয়া দেখা দিতে পারে। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার অন্যতম কারণ হতে পারে কুল্যান্টের ঘাটতি বা কুল্যান্ট না থাকা।
অস্বাভাবিক গন্ধ
গাড়ির ভেতরে কিংবা হুডের নিচ থেকে অস্বাভাবিক গন্ধ পাওয়া গেলেও সতর্ক হওয়া প্রয়োজন। গাড়ির ভেতরে খাবার বা অন্য কোনো কারণে দুর্গন্ধ তৈরি হওয়া এক বিষয়, কিন্তু হুডের নিচ থেকে গ্যাসোলিন, পেট্রোল, ধাতব পদার্থ বা পোড়া গন্ধ আসা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
এ ধরনের গন্ধের একটি কারণ হতে পারে গাড়ির তেল বা কুল্যান্ট লিক করা। আবার এক্সহস্ট গ্যাস লিক হয়ে গাড়ির ইন্টেরিয়রে প্রবেশ করলেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। গাড়ি ও ট্রাকে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
গাড়ি থেকে নেমে যাওয়ার পরও যদি এ ধরনের গন্ধ পাওয়া যায়, তাহলে দ্রুত গাড়িটি পরীক্ষা করানো উচিত। হুডের নিচ থেকে পোড়া রাবারের গন্ধও আসতে পারে। ড্রাইভ বেল্ট বা অন্য কোনো বেল্ট ক্ষতিগ্রস্ত কিংবা ছিঁড়ে গেলে এমন গন্ধ তৈরি হতে পারে। বেল্টের ভেতরের উপাদান অতিরিক্ত গরম হয়ে বা পুড়ে গেলে পোড়া রাবারের মতো গন্ধ পাওয়া যায়।
অস্বাভাবিক শব্দ
গাড়ির ইঞ্জিন থেকে ছোটখাটো ক্লিক বা টিক শব্দ অনেক সময় স্বাভাবিক হতে পারে। তবে ইঞ্জিন স্টার্ট করার সঙ্গে সঙ্গে যদি অস্বাভাবিক বা নতুন কোনো শব্দ শোনা যায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
গিয়ারের মধ্যবর্তী স্থান থেকে যদি নিয়মিত অস্বাভাবিক শব্দ আসে, তাহলে ট্রান্সমিশন মেরামত বা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। বিশেষ করে ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়িতে এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
অস্বাভাবিক নড়াচড়া বা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া
গাড়ি চলার সময় অস্বাভাবিকভাবে কাঁপা, নড়াচড়া করা, থেমে থেমে চলা কিংবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াও ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার লক্ষণ হতে পারে।
গাড়ি যদি চলার সময় বারবার ঝাঁকুনি দিয়ে কাঁপতে থাকে বা ‘পপিং অ্যান্ড রকিং’-এর মতো আচরণ করে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। নষ্ট স্পার্ক প্লাগ, জ্বালানি পাইপে ময়লা জমা কিংবা গাড়ির প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনো সমস্যার কারণে এমনটি হতে পারে।
এ অবস্থায় এক্সেলেটরে চাপ দিয়ে গাড়ির গতি বাড়ানোর চেষ্টা করা হলেও যদি সমস্যা থেকে যায় বা পর্যাপ্ত গতি না বাড়ে, তাহলে গাড়ি চালিয়ে যাওয়ার পরিবর্তে অভিজ্ঞ মেকানিকের শরণাপন্ন হওয়া উচিত।
ড্যাশবোর্ডে সতর্কতামূলক লাইট জ্বলে থাকা
গাড়ি চালানোর ক্ষেত্রে ড্যাশবোর্ডের বিভিন্ন সতর্কতামূলক লাইট সম্পর্কে ধারণা থাকা জরুরি। গাড়ি স্টার্ট দেওয়ার সময় অনেক লাইট একসঙ্গে জ্বলে উঠে আবার নিভে যায়। এটি সাধারণত গাড়ির কম্পিউটার বিভিন্ন সিস্টেম পরীক্ষা করার অংশ হিসেবে করে থাকে।
তবে গাড়ি স্টার্ট হওয়ার পরও যদি কোনো সতর্কতামূলক লাইট জ্বলে থাকে, তাহলে সেটিকে অবহেলা করা উচিত নয়। কোন লাইট জ্বলছে, তার ওপর সমস্যার ধরন ও গুরুত্ব নির্ভর করে।
গাড়ির বিভিন্ন লাইট সেন্সরের সঙ্গে সংযুক্ত থাকে। গাড়ির ইঞ্জিন বা অন্য কোনো সিস্টেমে সমস্যা দেখা দিলে সেন্সরের মাধ্যমে গাড়ির কম্পিউটার বিষয়টি শনাক্ত করে এবং সতর্কতামূলক লাইট জ্বালিয়ে চালককে জানান দেয়।
তবে সব সময় চেক ইঞ্জিন লাইট জ্বলার অর্থ বড় ধরনের ইঞ্জিন সমস্যা নয়। উদাহরণ হিসেবে, গ্যাস ক্যাপ ঠিকভাবে শক্ত করে লাগানো না থাকলেও চেক ইঞ্জিন লাইট জ্বলতে পারে।
সমস্যার কারণ শনাক্ত করতে স্ক্যানার টুল ব্যবহার করা যায়। দেখতে অনেকটা ক্যালকুলেটরের মতো এই যন্ত্রটি গাড়ির নির্দিষ্ট সংযোগ পোর্টে যুক্ত করা হয়। এরপর গাড়ির প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্ক্যানার সম্ভাব্য ত্রুটি বা সমস্যার কোড দেখাতে পারে। এর মাধ্যমে সতর্কতামূলক লাইট কেন জ্বলছে, সে বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে ছোট কোনো লক্ষণও অবহেলা করা উচিত নয়। অস্বাভাবিক ধোঁয়া, গন্ধ, শব্দ, নড়াচড়া কিংবা ড্যাশবোর্ডে সতর্কতামূলক লাইট—যেকোনো একটি লক্ষণ দেখা দিলে দ্রুত গাড়িটি পরীক্ষা করানো ভালো। সমস্যা শুরুতেই শনাক্ত করা গেলে বড় ধরনের যান্ত্রিক ক্ষতি ও অতিরিক্ত মেরামত ব্যয় এড়ানোর সুযোগ থাকে।
এটিএন নিউজ/মা.ই.স