ATN
শিরোনাম
  •  

মালাইকা চৌধুরীকে নিয়ে আপন জুয়েলার্সের ‘আপন ওয়েডিং মুনসুন’

         
মালাইকা চৌধুরীকে নিয়ে আপন জুয়েলার্সের ‘আপন ওয়েডিং মুনসুন’

মালাইকা চৌধুরীকে নিয়ে আপন জুয়েলার্সের ‘আপন ওয়েডিং মুনসুন’

বিয়ের মৌসুমের আনন্দ, ঐতিহ্য ও উৎসবের আবহকে সামনে রেখে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের পরিচিত জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ শিরোনামের এ আয়োজনে কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে রয়েছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। তার সঙ্গে ক্যাম্পেইনে রয়েছেন মডেল রাজ মানিয়া।

চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের বিয়ে, উৎসব ও জীবনের নানা বিশেষ মুহূর্তের সঙ্গে যুক্ত ‘আপন জুয়েলার্স’। প্রায় ৪০ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি জুয়েলারি পণ্য ও সেবার পাশাপাশি আস্থা, ঐতিহ্য ও রুচির একটি পরিচিত প্রতীক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সময়ের সঙ্গে আধুনিক ডিজাইন ও নতুন ভাবনাকে গ্রহণ করলেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় ‘আপন ওয়েডিং মুনসুন’ ক্যাম্পেইনের আয়োজন। বিয়েকে শুধু একটি সামাজিক অনুষ্ঠান হিসেবে নয়, বাঙালির সংস্কৃতি, পারিবারিক বন্ধন, আবেগ ও উৎসবের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরার প্রয়াস রয়েছে এ আয়োজনে। বিশেষ জিংগেল, নৃত্য ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি হয়েছে ক্যাম্পেইনের থিমেটিক বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নির্মাতা মেহেদি হাছিব।

ক্যাম্পেইনে মালাইকা চৌধুরীর উপস্থিতি যোগ করেছে ভিন্ন মাত্রা। নৃত্য, সংগীত ও উৎসবের আবহে নির্মিত বিজ্ঞাপনটির মাধ্যমে বিয়ের মৌসুমের প্রাণবন্ততা এবং নতুন প্রজন্মের উদযাপনের সঙ্গে আপন জুয়েলার্সের দীর্ঘদিনের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

তবে শুধু বিজ্ঞাপন প্রচারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না ‘আপন ওয়েডিং মুনসুন’। ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন – ড্যান্স চ্যালেঞ্জ’। বিজ্ঞাপনে প্রদর্শিত নাচ অনুসরণ করে আগ্রহীরা নিজেদের পরিবেশনার ভিডিও ধারণ করে ফেসবুক, টিকটক কিংবা ইনস্টাগ্রামে প্রকাশ করতে পারবেন। অংশগ্রহণের ক্ষেত্রে ভিডিওতে ‘আপন জুয়েলার্স’কে ট্যাগ করতে হবে।

চ্যালেঞ্জে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জনের জন্য থাকছে আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার।

প্রতিষ্ঠানটির এ উদ্যোগে একদিকে যেমন আপন জুয়েলার্সের দীর্ঘদিনের ঐতিহ্য ও গ্রাহকসম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে, অন্যদিকে নতুন প্রজন্মের সৃজনশীলতা ও অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে। দেশের সংস্কৃতি ও উৎসবের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার ধারাবাহিকতায় ‘আপন ওয়েডিং মুনসুন’কে একটি আধুনিক সংযোজন হিসেবে উপস্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

চার দশকের পথচলায় বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা আপন জুয়েলার্স এবার বিয়ের মৌসুমের আনন্দকে নতুনভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ—এই তিনের সমন্বয়েই সাজানো হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন’ ক্যাম্পেইন।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ