বিয়ের তাগিদ নেই রাইমা সেনের, ভবিষ্যতের কথা ভেবে ডিম্বাণু সংরক্ষণ
মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি; মা মুনমুন সেনও নামি অভিনেত্রী। তাদের নাম উজ্জ্বল করেছেন রাইমা সেন। দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় তার অনন্য বিচরণ। বয়স চলছে ৪৭। কিন্তু এখনো বিয়েটা করেননি।
জীবনের এতটা সময় পেরিয়ে এখন আর বিয়ের তাগিদও অনুভব করেন না রাইমা। টম ক্রুজকে ভীষণ পছন্দ করেন তিনি। তবে কি টমকে পেলেন না বলেই একা রয়ে গেলেন? কলকাতার গণমাধ্যম এই সময়ের সাক্ষাৎকারে এরকম প্রশ্নের জবাবে রাইমা বলেন, ‘আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’
মেয়ে বিয়ে না করায় মা মুনমুন সেনের দুশ্চিন্তা হয় কি না—এমন প্রশ্নের উত্তরে রাইমা জানান, আগে তার মা এ নিয়ে চিন্তা করতেন। তবে এখন পরিস্থিতি দেখে উল্টো জোর করে বিয়ে না করার পরামর্শ দেন মুনমুন। ভবিষ্যতে একাকিত্ব অনুভব করলে সন্তান নেওয়ার পরিবর্তে পোষ্য দত্তক নেওয়ার কথাও মেয়েকে বলেছেন তিনি।
মাতৃত্ব নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন রাইমা। শিশুদের খুব ভালোবাসেন তিনি। তবে মা হওয়ার পর সবকিছু সামলাতে পারবেন কি না, সেই বিষয়টি নিয়ে তার কিছুটা ভয় রয়েছে। ভবিষ্যতে তার ইচ্ছা পরিবর্তন হতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি অভিনেত্রী।
সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ বা ‘এগ ফ্রিজ’ করিয়ে রেখেছেন রাইমা। তার মতে, শুধু মা হওয়ার জন্য বিয়ে করা জরুরি নয়।
এদিকে কাজের ব্যস্ততাও অব্যাহত রয়েছে এই অভিনেত্রীর। তাকে সামনে দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটি ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি