জনপ্রিয়তা ও প্রভাবের দিক থেকে বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক সাফল্যও তাকে ভারতের অন্যতম ধনী অভিনেতায় পরিণত করেছে। তবে গত এক বছরে তার আনুমানিক সম্পদের পরিমাণ কিছুটা কমেছে।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। এই সম্পদ নিয়েই তিনি এখনো ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন।
তবে আগের বছরের তুলনায় শাহরুখের সম্পদ কমেছে। গত বছর তার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে প্রায় আড়াই হাজার কোটি রুপি।
শাহরুখের বিপুল সম্পদের বড় একটি অংশ এসেছে অভিনয়ের বাইরের বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগ থেকে। তার প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ভারতের বিনোদন জগতে প্রতিষ্ঠিত একটি নাম। পাশাপাশি ক্রীড়া ব্যবসাতেও রয়েছে তার বড় বিনিয়োগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক তিনি। ভারতের বাইরেও ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রেও ক্রিকেটকেন্দ্রিক ব্যবসায় তার বিনিয়োগের খবর সামনে এসেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিনোদন, ক্রীড়া ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ শাহরুখের সম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যদিও হুরুনের প্রকাশিত সম্পদের তথ্যকে শতভাগ নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। তারা মূলত ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য নির্ধারণ করে তালিকা তৈরি করে। তবে এই তালিকারও গ্রহণযোগ্যতা বেশ।
ভারতীয় অভিনেতাদের মধ্যে এবার সম্পদে দ্বিতীয় স্থানে আছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে আছেন সালমান খান। হৃতিক রোশন আছেন চতুর্থ স্থানে; তার সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি