নন্দীপাড়া–ত্রিমোহনী সড়কে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দোকান ও ভাসমান বাজার
রাজধানীর নন্দীপাড়া ব্রিজ থেকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত সড়কের ওপর দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ভাসমান বাজার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
পুলিশের সহায়তায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়কের ওপর থাকা বিভিন্ন অবৈধ দোকানপাট ও ভাসমান স্থাপনা অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ও বাজারের কারণে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল বলে জানা গেছে।
প্রশাসন জানিয়েছে, জনসাধারণের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করা, সড়ক পরিষ্কার রাখা এবং যানবাহন চলাচলের উপযোগী পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের ফলে নন্দীপাড়া ব্রিজ থেকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত সড়কের ওপর অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অনেকটাই দূর হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি