কেরানীগঞ্জে পৃথক অভিযানে ২২৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে ২২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ৯০০ টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান দুটি পরিচালনা করে এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে হাসনাবাদ এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মাজার রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. লাহ উদ্দিন এবং মায়ের নাম ফাতেমা।
এরপর একই এলাকায় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে পৃথক অভিযান চালিয়ে ১১৩ পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার ৯০০ টাকা। ওমর ফারুক কুমিল্লার তিতাস থানার ভিডি কান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর ইসলাম।
এসআরবি-১০-এর দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উদ্ধার করা মাদকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-১০ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি