দুই মাসেও মেলেনি নিখোঁজ রত্না খাতুনের সন্ধান, মায়ের ফেরার অপেক্ষায় প্রবাসী মেয়ে
একদিন, দুইদিন নয়, দেখতে দেখতে কেটে গেছে দুই মাসেরও বেশি সময়। কিন্তু এখনো সন্ধান মেলেনি রত্না খাতুন নামের নিখোঁজ এক মায়ের।
মাগুরা জেলা সদরের পশু হাসপাতাল পাড়া এলাকার নিজ বাড়ীতে বাস করতেন রত্না খাতুন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই বিকেলে মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়া এলাকার বাসা থেকে বাজার করার উদ্দেশ্যে বের হন ৪৫ বছর বয়সী রত্না খাতুন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর কোনো ধরনের যোগাযোগ হয়নি।
পরিবার সূত্রে জানা যায়, মাগুরা জেলা সদরের পশু হাসপাতাল পাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন রত্না খাতুন। গত ৪ জুলাই বিকেলে তিনি বাজার করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের আগে রত্না খাতুনের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয় মাগুরা শহরের শিবরামপুর এলাকার ১১ বাটিকাডাঙ্গা কালীমন্দিরে।
এ ঘটনায় প্রথমে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। পুলিশ নিখোঁজের বিষয়টি তদন্তের পাশাপাশি কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রত্না খাতুনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, তাঁকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালালেও এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। মামলাটি আরও উচ্চতর তদন্তের জন্য পিবিআই অথবা সিআইডির কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে দীর্ঘদিন ধরে মায়ের অপেক্ষায় দিন কাটাচ্ছেন যুক্তরাজ্যপ্রবাসী মেয়ে ইসমত আরা আঁচল। তিনি জানান, মা ছাড়া তাঁর পরিবারের আর কেউ নেই। মাকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রত্বা খাতুনকে কোথাও দেখে থাকলে, কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবার বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি