কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার দুই
রাজধানীর কলাবাগানে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ । ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহেল (৩২) ও মোঃ হানিফ উদ্দিন (৩৪)।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৬.৪৫ ঘটিকায় কলাবাগান থানার একটি টহল টিম দেখতে পায় গ্রেফতারকৃতরা বীর উত্তম সিআর দত্ত রোডের ইস্টার্নপ্লাজার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় সোহেলের কাছ থেকে একটি কাটার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বাসার নিচ থেকে মালিকানাবিহীন একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হানিফ ও পলাতক মোঃ আসাদ পরিবাগ এলাকা থেকে রিকশাটি ভাড়া করে কলাবাগান থানার মেডিসিন গলি এলাকায় নিয়ে যায়। সেখানে রিকশা চালককে মারধর করে রিকশাটি ছিনিয়ে নিয়ে সোহেলের জিম্মায় রেখে যায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি