ATN
শিরোনাম
  •  

বিয়ের জাঁকজমক না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

         
বিয়ের জাঁকজমক না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বিয়ের জাঁকজমক না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান বরাবরই ব্যক্তিগত জীবন ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। এবার বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, বিয়ের আয়োজন যতটা সম্ভব সাধারণ হওয়া উচিত। অহেতুক জাঁকজমকে অর্থ ব্যয় না করে সেই অর্থ অসহায় মানুষের সহায়তায় ব্যবহার করা যেতে পারে।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন শ্রুতি। সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে বিয়ের বিষয়টি। অভিনেত্রীর মতে, বিয়ে তার কাছে শুধু আইনি বা কাগজে-কলমে সম্পন্ন হওয়া কোনো সম্পর্ক নয়; বরং এটি দুজন মানুষের পারস্পরিক ভালোবাসা, সম্মান ও আত্মিক বন্ধনের বিষয়।

শ্রুতি বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও একাধিক সম্পর্কের অধ্যায় রয়েছে। অতীতে বিয়ের কথাও ভেবেছিলেন তিনি। তবে বিয়ের আগেই একটি সম্পর্ক ভেঙে যায়। সেই অভিজ্ঞতা অবশ্য বিয়ে সম্পর্কে তার মনে কোনো নেতিবাচক ধারণা তৈরি করেনি।

বিয়ের আয়োজন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে শ্রুতি বলেন, বড় অঙ্কের অর্থ খরচ করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার প্রয়োজন তিনি দেখেন না। বরং সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হলে সেটি বেশি অর্থবহ হতে পারে।

কথাপ্রসঙ্গে শ্রুতি জানান, তিনি খুব সাধারণ আয়োজনে বিয়ে করার পক্ষে। অহেতুক টাকা নষ্ট না করে সেটা অসহায়দের দেওয়া শ্রেয় বলে মনে করেন তিনি। শ্রুতি বলেন, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন!’

শ্রুতি এ-ও জানান, তিনি মাতৃত্ব খুব পছন্দ করেন। তবে পরিবার বা সমাজের প্রত্যাশার কারণে নয়, তিনি নিজের মতো করেই মা হতে চান।

অভিনয়ে শ্রুতির হাতে বর্তমানে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। এর মধ্যে তামিল ‘ট্রেন’-এর শুটিং সম্পন্ন, চলছে প্রি-প্রডাকশন। আর তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং চলমান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ