আক্রমণভাগের ঘাটতি মেটাতে পাঁচ ফ্রি এজেন্টের দিকে আর্সেনালের নজর
ব্রাইটনের কাছে হারের পর আর্সেনালের স্কোয়াডের সীমাবদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সেন্টার ফরোয়ার্ড ও বাঁ প্রান্তের আক্রমণভাগে বিকল্পের অভাব ভাবাচ্ছে দলটিকে। জানুয়ারির দলবদলের আগে অবশ্য ফ্রি এজেন্টদের মধ্য থেকেও খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে মিকেল আরতেতার দলের।
লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে সম্ভাব্য পাঁচজন ফ্রি এজেন্টের নাম উঠে এসেছে, যারা আর্সেনালের আক্রমণভাগের ঘাটতি পূরণে বিবেচনায় আসতে পারেন। তালিকায় রয়েছেন করিম বেনজেমা, মাউরো ইকার্দি, অ্যান্থনি মার্শিয়াল, উইলফ্রিদ জাহা ও জেডন সানচো।
তালিকার সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই ফরাসি ফরোয়ার্ড ২০২২ সালে ব্যালন ডি’অরও জিতেছিলেন। সৌদি প্রো লিগে তিন বছর কাটানোর পর সম্প্রতি আল-হিলালের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চুক্তি শেষ করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট। তবে দীর্ঘ সময় সৌদিতে খেলার পর প্রিমিয়ার লিগের উচ্চ গতির ফুটবলে তার মানিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।
আরেক সম্ভাব্য বিকল্প মাউরো ইকার্দি। ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার ইন্টার মিলান ও পিএসজির হয়ে শীর্ষ পর্যায়ে খেলেছেন। গালাতাসারাইয়ের অধ্যায় শেষ করে তিনিও এখন নতুন ক্লাবের সন্ধানে। টটেনহামের সঙ্গেও তার নাম আলোচনায় এসেছে। তবে তার ক্যারিয়ারের মাঠের বাইরের বিভিন্ন ঘটনা সম্ভাব্য আগ্রহী ক্লাবগুলোর বিবেচনায় থাকতে পারে।
অ্যান্থনি মার্শিয়ালের নামও রয়েছে আলোচনায়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে দুই শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ফরাসি এই ফরোয়ার্ডের। ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পর অবশ্য তার ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব দেখা গেছে। সবশেষ মেক্সিকোর ক্লাব মনতেরেইয়ের হয়ে খেলা মার্শিয়াল জুনে ফ্রি এজেন্ট হয়েছেন।
একসময় আর্সেনালে যোগ দেওয়ার জোরালো গুঞ্জন ছিল জাহাকে নিয়ে। ৩৩ বছর বয়সী আইভরিয়ান উইঙ্গার বাঁ প্রান্তে ক্রিস্তোস তজোলিসের বিকল্প হতে পারেন। ড্রিবলিং ও প্রতিপক্ষের ফাউল আদায়ের দক্ষতা রয়েছে তার, যা সেট-পিসে শক্তিশালী আর্সেনালের জন্য কাজে আসতে পারে। গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট। সবশেষ শার্লট এফসির হয়ে ধারে খেলেছেন জাহা।
সানচোকে নিয়ে এখনো আশাবাদী অনেকে। তাদের ধারণা, উপযুক্ত কোচের অধীনে নিজের পুরোনো ছন্দে ফিরতে পারেন ইংলিশ উইঙ্গার। বরুশিয়া ডর্টমুন্ডে ক্যারিয়ারের শুরুর দিকে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা ফিরে পেলে আরতেতার দলে জায়গা করে নেওয়ার সামর্থ্য রয়েছে তার। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর চেলসি ও অ্যাস্টন ভিলায় ধারে খেলেও নিজেকে মেলে ধরতে পারেননি ২৬ বছর বয়সী এই ফুটবলার।
আক্রমণভাগে বিকল্প বাড়াতে চাইলে এই পাঁচজনের মধ্যে কাউকে নিয়ে আর্সেনাল এগোয় কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স, ফিটনেস ও প্রিমিয়ার লিগে মানিয়ে নেওয়ার সক্ষমতা—সবকিছুই বিবেচনায় রাখতে হবে আরতেতার দলকে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি