মধ্যরাতে মেকআপহীন ছবি, সাত মাস পর কারণ জানালেন সাদিয়া আয়মান
মধ্যরাতে ফেসবুকে নিজের মেকআপহীন কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তবে এর পেছনে কোনো বিশেষ ঘটনা নয়, বরং সাত মাস ধরে নিজের কাছে পড়ে থাকা ছবিগুলো শেষ পর্যন্ত প্রকাশ করার ইচ্ছাই ছিল অভিনেত্রীর।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে তাকে দেখা যায় একেবারে সাদামাটা ও মেকআপহীন লুকে। দুটি ছবিতে অভিনেত্রীর হাতে ছিল ফুলের তোড়া। অন্য একটি ছবিতে ফুলের পাশে দেখা যায় তার প্রিয় বিড়ালকে।
মধ্যরাতে হঠাৎ এমন ছবি প্রকাশের কারণও ক্যাপশনে জানিয়েছেন সাদিয়া। তিনি লেখেন, ‘আমি কাউকে একদমই রাত দুইটায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু এই আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’
অভিনেত্রীর ক্যাপশন থেকেই জানা যায়, ছবিগুলো প্রায় সাত মাস আগের। সে সময় ফুলের তোড়া উপহার পাওয়ার পর ছবিগুলো তুলেছিলেন তিনি। তবে এতদিন সেগুলো আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়নি। শেষ পর্যন্ত মাঝরাতে ছবিগুলো পোস্ট করলেন সাদিয়া।
মেকআপহীন সাদিয়াকে দেখে তার অনুসারীরাও খুশি। কেউ লিখেছেন, ‘ভুবন ভুলানো হাসি’; কেউ লিখেছেন, ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’; আরেক ভক্তের মতে, ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো মন্তব্যের প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।
সাদিয়াকে সর্বশেষ দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে’। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকে সাদিয়ার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। আরো রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ। ১৯ সেপ্টেম্বর এটি এসেছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৩২ লাখ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি