গাজীপুরে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
গাজীপুরে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনিজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
স্থানীয় লোকজন জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশার ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা।
ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি