অভিনয়ের মানুষ সুনেরাহ বিনতে কামাল। শুরুটা সিনেমা দিয়ে। ইচ্ছে ছিল, সিনেমাতেই মূল মনোযোগ রাখবেন। তবে এখন তাকে ছোট পর্দা, অর্থাৎ নাটকেই বেশি দেখা যায়। নিয়মিতই নাটকে হাজির হন তরুণ এ অভিনেত্রী।
অভিনয়ের বাইরে ব্যক্তিগত প্রসঙ্গ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। সহশিল্পী আরশ খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন নয়। যদিও তারা বরাবরই সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলে দাবি করেছেন।
এদিকে কিছুদিন ধরে আর আরশের সঙ্গে দেখা যাচ্ছে না সুনেরাহকে। তবে কি তাদের মধ্যকার ‘প্রেম’ অথবা ‘বন্ধুত্ব’ ভেঙে গেছে? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে কারো কারো মনে।
গত ২ সেপ্টেম্বর সমুদ্রতীরে তোলা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেন সুনেরাহ। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘আসলে মনটা আজকে ভালো, ঢেউগুলো সব মিথ্যা নিয়ে চলে গেলো।’
এর কয়েক দিন পর, ১৪ সেপ্টেম্বর দীর্ঘ একটি কবিতা প্রকাশ করেন তিনি। সেখানে প্রিয় কোনো মানুষের আচরণ, পরিবর্তন এবং সত্য-মিথ্যার দ্বন্দ্ব নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন সুনেরাহ।
কবিতায় তিনি লেখেন, ‘কী সুন্দর ছিলে তুমি। তোমার মন, তোমার কথা, তোমার চোখ, তোমার কবিতা। এখন এত কুৎসিত কেন তুমি?’ এরপর সেই লেখায় সম্পর্কের টানাপোড়েন, অভিমান ও নিজেকে পরাজিত মনে হওয়ার অনুভূতিও প্রকাশ করেন তিনি।
সুনেরাহর আরেকটি পোস্টেও উঠে এসেছে একই ধরনের দ্বিধা। ২১ সেপ্টেম্বর একটি ছবির সঙ্গে চার লাইনের কবিতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভেবেছিলাম আর হবে না, হলো আবারও; এখন থামব না আগাবো? সময় তুমি বলে দিয়ো।’
তার সাম্প্রতিক এসব লেখায় ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা প্রতিফলিত হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। কবিতাগুলো সরাসরি কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করে লেখা হয়নি। ফলে এগুলো তার ব্যক্তিগত অভিজ্ঞতা, নাকি নিছক ভাবনার প্রকাশ—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, সুনেরাহ সম্প্রতি ঘুরে এসছেন ইতালি। সেখানকার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেনের এ সিনেমায় আরো আছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। ভেনিসের পর এটি টরন্টো উৎসবে প্রদর্শিত হয়েছে। সামনে দেখানো হবে লন্ডন ও শিকাগো উৎসবেও।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি