কারিনা-পৃথ্বীরাজের ‘দাইরা’য় রহস্য-রোমাঞ্চ, প্রথম সপ্তাহান্তে আয় সাড়ে ৪ কোটি
গত ১৮ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘দাইরা’। এটি একটি রিয়ালিস্টিক ক্রাইম ড্রামা সিনেমা। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান এবং পৃথ্বীরাজ সুকুমারন।
দুজনকেই এতে পুলিশের ভূমিকায় দেখা গেছে। তাদের পারফরম্যান্স ও সিনেমার প্লট ইতোমধ্যেই সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে; এটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার।
মুক্তির তিন দিনে, অর্থাৎ প্রথম উইকেন্ডে বক্স অফিসে বেশ স্থিতিশীল ব্যবসা করেছে ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন অর্থাৎ শুক্রবারে সিনেমাটি ১ কোটি রুপি আয় করে। শনিবার ছবিটির আয় বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭৫ লাখ রুপিতে। রোববার রাত ১০টা পর্যন্ত ছবিটি আবারও ১ কোটি ৭৫ লাখ রুপি আয় করে। প্রথম তিন দিন শেষে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৫০ লাখ রুপি। আর মোট গ্রস আয় হয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপি।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা ও তার পরবর্তী তদন্তকে ঘিরে। এক তরুণীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এরপর ডিসিপি রমন কুমারের নেতৃত্বাধীন পুলিশের একটি দল অভিযুক্তদের এনকাউন্টারে হত্যা করে।
পুলিশের দাবি, অভিযুক্তরা হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল। তবে ঘটনাটি নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। এনকাউন্টারের প্রকৃত ঘটনা ও পুলিশের দাবির সত্যতা যাচাই করতে তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল।
এই তদন্তের নেতৃত্ব দেন আজুনি। কারিনা অভিনীত এই চরিত্রের তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে ঘটনার নানা অজানা দিক। শেষ পর্যন্ত আজুনি কী সত্য উদঘাটন করেন, সেই রহস্যের উত্তর খুঁজতেই এগিয়ে যায় ‘দাইরা’র কাহিনি।
ক্রাইম, তদন্ত ও পুলিশি এনকাউন্টারকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে বাস্তবধর্মী আবহ তৈরি করার চেষ্টা করেছেন পরিচালক মেঘনা গুলজার। কারিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারনের মুখোমুখি অভিনয়ও সিনেমাটির অন্যতম আলোচিত দিক।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি