‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, প্রথম ঝলকেই নজর কাড়লেন অভিনেত্রী
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ নিয়ে দর্শকদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর এবার এর দ্বিতীয় কিস্তিতে যোগ হয়েছে আরও এক চমক—অভিনেত্রী বিদ্যা বালান।
‘জেলার ২’-এর নতুন টিজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বিদ্যা বালানের চরিত্র। সিনেমাটিতে তিনি অভিনয় করছেন ‘কান্থা’ চরিত্রে। এর মধ্য দিয়ে প্রথমবার একই সিনেমায় দেখা যাবে রজনীকান্ত ও বিদ্যা বালানকে।
গতকাল প্রকাশিত টিজারে দেখা গেল, ‘জেলার ২’-তে কান্তা চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। নীল শাড়ি পরে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে কান্তা। অতঃপর দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে দেয় সংলাপ। সঙ্গে বিড়িতে ফুঁক। এ দৃশ্যটুকু দেখেই দর্শকের উচ্ছ্বাসের অন্ত নেই।
কেউ বলছেন, ‘ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ, বুকে ট্যাটু—বিদ্যা বালান যেন সিনেমার মানদণ্ডটাই আরও উঁচুতে নিয়ে গেলেন।’ আবার কারো মতে, ‘বিদ্যা বালানের উপস্থিতি সিনেমাটিকে আরও ভালো করে তুলবে। এখন তো অবশ্যই সিনেমাটি দেখতে হবে!’
আরেক দর্শকের মন্তব্য, “প্রতিভার সোনার খনি বিদ্যা বালানকে দেখা যাবে থালাইভা রজনীকান্তের ‘জেলার ২’-এর কান্থা চরিত্রে। দুর্দান্ত পারফরম্যান্স আসছে।”
নেলসন দিলীপকুমার নির্মিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও থাকছেন রাম্য কৃষ্ণান, যোগী বাবু, মিঠুন চক্রবর্তী, এস জে সুরিয়াসহ অনেকে। এছাড়া অতিথি চরিত্রে দেখা যেতে পারে মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন, বিজয় সেথুপতি প্রমুখ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি