ATN
শিরোনাম
  •  

কাঁচপুরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস প্ল্যান্ট পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত ও সংসদীয় প্রতিনিধি দল

         
কাঁচপুরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস প্ল্যান্ট পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত ও সংসদীয় প্রতিনিধি দল

কাঁচপুরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস প্ল্যান্ট পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত ও সংসদীয় প্রতিনিধি দল

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর কাঁচপুর প্ল্যান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের নেতৃত্বে জার্মানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সম্প্রতি অনুষ্ঠিত এ পরিদর্শনে জার্মান পার্লামেন্ট (বুন্ডেস্ট্যাগ)-এর সম্মানিত সদস্য ও প্রতিনিধি দলের প্রধান জনাব নিকলাস কাপে, জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্ট্যাগ) সংসদ সদস্যবৃন্দ এবং জার্মান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্ল্যান্টের আধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের উৎপাদন প্রক্রিয়া, পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশের নির্মাণ শিল্পে বিশ্বমানের জার্মান প্রযুক্তি এবং টেকসই মান বজায় রেখে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের অবদানের প্রশংসা করেন তারা।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সামির জাকারিয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইমদাদুল হক, এফসিএ, এইচআর ডিরেক্টর মোহাম্মদ আলমগীরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জার্মান উৎকর্ষ ও টেকসই প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের আধুনিক অবকাঠামো বিনির্মাণে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের এই পথচলা অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ