ATN
শিরোনাম
  •  

আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আগুন

         
আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আগুন

সাভারের আশুলিয়ায় প্রীতি গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানা থেকে অগ্নিকাণ্ডের খবর পান ফায়ার সার্ভিসের সদস্যরা।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ঘটনাস্থলে পৌঁছানোর পর অগ্নিকাণ্ডের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ