ATN
শিরোনাম
  •  

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

         
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পরিবারে আবারও এলো আনন্দের খবর। দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দীপিকা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তারা।

ইনস্টাগ্রামে একটি ছোট্ট পায়ের ছাপের ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন রণবীর ও দীপিকা। ছবির সঙ্গে লেখা ছিল, ‘ওয়েলকাম বেবি গার্ল’। পোস্টে রণবীর-দীপিকার পাশাপাশি তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের নামও উল্লেখ করা হয়েছে।

খবরটি শুনে আনন্দিত তাদের সতীর্থ ও ভক্তরা। মাত্র আধা ঘণ্টায় ওই পোস্টে রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে সাত লাখ। শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়া ঘোষাল, শিল্পা রাও, অনিরুদ্ধ রবিচন্দরসহ অনেক তারকা।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যার বাবা-মা হয়েছেন রণবীর ও দীপিকা। তার নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। ঠিক দুই বছর পর তারা দ্বিতীয় কন্যাকে স্বাগত জানালেন পৃথিবীতে।

উল্লেখ্য, বছর কয়েক প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ