রাজধানীর মিরপুরে দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপে নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে।
আগুন লাগা বাসটি আলিফ এন্টারপ্রাইজের একটি স্টাফ বাস বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৭টা ৫০ মিনিটের দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। বাসটি একটি স্টাফ বাস।
তিনি বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
এর আগে একই সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে এবং সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে বাস দুটিতে আগুন লাগে।
মধ্য বাড্ডার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি