ATN
শিরোনাম
  •  

রামপুরা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

         
রামপুরা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

রামপুরা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই ও একটি লোহার তৈরি ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোডের সলিমুল্লাহ খেলার মাঠে কয়েকজন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিল। তারা এলাকায় আধিপত্য বিস্তার ও ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মহড়া দিচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন কিশোর পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ মো. আকাশ (১৮), মো. বাদশা (১৮) ও মো. ফরহাদ (১৭) নামে তিনজনকে আটক করে।

পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে মো. আকাশের পরিহিত প্যান্টের ডান কোমর থেকে লোহার হাতলযুক্ত একটি সামুরাই এবং মো. বাদশার কোমর থেকে কাঠের হাতলযুক্ত লাল কসটেপ মোড়ানো একটি লোহার ছুরি উদ্ধার করা হয়। উদ্ধার করা সামুরাই ও ছুরির বাটসহ দৈর্ঘ্য ১৩ ইঞ্চি করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ