রামপুরা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. আজিজ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে একটি দল রামপুরা এলাকায় অভিযান চালায়। এ সময় ইনসোল নামের একটি জুতার দোকানের সামনে সড়কে অভিযান চালিয়ে আজিজকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আজিজ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে এসেছিলেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) মোতাবেক জনাব রফিকুল ইসলাম, উপপরিদর্শক, রমনা সার্কেল বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি