বিএনপি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকে- পানিসম্পদ মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি শুধু নির্বাচনের সময় নয়, বছরের ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে। অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে দলটি।
আজ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ এ-৩ এ কর্মসূচির আয়োজন করে।
মন্ত্রী বলেন, শিশু, নারী ও বয়স্ক মানুষের স্বাস্থ্যসেবার বিষয়ে সবাইকে আরো মনোযোগী হতে হবে। সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, বিরোধী দল সংসদে এক কথা বলে, বাইরে গিয়ে অন্য কথা বলে। বিরোধী দল ঢাকা থেকে রংপুর যাচ্ছে, এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম গেছে। তারা গ্যাস ও তেলের জন্য আন্দোলন করছে, তাদের বোঝা উচিত আমরা একটা ধ্বংসস্তূপের ওপর দায়িত্ব নিয়েছি। বিগত ১৭ বছরের জঞ্জাল সমাধান করতে যৌক্তিক সময়ের প্রয়োজন বলে তিনি জানান।
এ্যানি চৌধুরী বলেন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে পর্যাপ্ত ডাক্তার আছে, ঔষধ আছে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। জটিল রোগীদের প্রয়োজনে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা, চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এসময় ড্যাব’র সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি