সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা কয়েক দফা দাম কমার পর এবার ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (শনিবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।
নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে আবারও ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার টাকার ওপরে উঠল।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি