ATN
শিরোনাম
  •  

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত

         
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাত ৮টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের অলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালক ইবাদুর আহত হন। পরে যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টা ২৫ মিনিটে আহত অবস্থায় ইবাদুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আহত অবস্থায় এক রিকশাচালককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় বিস্ফোরণের কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ