ATN
শিরোনাম
  •  

‘যে কোনো নাগরিক দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন’—রুমিন ফারহানা

         
‘যে কোনো নাগরিক দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন’—রুমিন ফারহানা

‘যে কোনো নাগরিক দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন’—রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার যে কোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা ‘ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার’ বিষয়ে জানতে চাইলে তিনি এ সব কথা বলেন। আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশের বাইরে যেতে পারেন এবং আবার দেশে প্রবেশও করতে পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর তার বিষয়ে সরকার কী ধরনের আইনগত বা প্রশাসনিক পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।

এদিকে সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। ওই বক্তব্যের প্রতিবাদে তারা ঝাড়ু মিছিল করেন। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। রাজনৈতিক মতপার্থক্য থেকে মিছিল-মিটিং কিংবা কাউকে অবাঞ্ছিত ঘোষণার মতো কর্মসূচিও হতে পারে। তার ভাষায়, রাজনীতিতে এসব কর্মকাণ্ড স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাফল্য কামনা করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ