ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তার পর এবার বড় পর্দাতেও সাফল্যের দাপট দেখাচ্ছে ‘মির্জাপুর’। মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে বক্স অফিসে ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে ‘মির্জাপুর দ্য মুভি’।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৪তম দিনেও ভারতের বক্স অফিসে ছবিটির আয় ছিল বেশ শক্তিশালী। দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতে সিনেমাটি নিট আয় করেছে ৩ কোটি ৭৫ লাখ রুপি। ফলে দেশটিতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২০৩ কোটি ২০ লাখ রুপিতে।
গুরমিত সিংয়ের পরিচালনা এবং পুনীত কৃষ্ণের গল্পে নির্মিত এই ছবিটি মূলত অরিজিনাল সিরিজের প্রথম সিজনের ৬ ও ৭ নম্বর পর্বের মধ্যবর্তী প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে। সিরিজের পরবর্তী সিজনগুলোতে মারা যাওয়া জনপ্রিয় চরিত্রগুলোকেও এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরিয়ে আনা হয়েছে। বিশেষ করে দিব্যেন্দুর অভিনীত ‘মুন্না ত্রিপাঠি’ ও শ্বেতা ত্রিপাঠির ‘গোলু গুপ্তা’ চরিত্র দুটিকে আবার একফ্রেমে পেয়ে উচ্ছ্বসিত দর্শকেরা।
এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার।
‘মির্জাপুর দ্য মুভি’-তে আগের চরিত্রেই ফিরেছেন পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল ও দিব্যেন্দু। যথাক্রমে কালিন ভাইয়া, গুড্ডু পণ্ডিত ও মুন্না ত্রিপাঠির ভূমিকায় অভিনয় করেছেন তারা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রসিকা দুগল, শ্রিয়া পিলগাঁওকর, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক ব্যানার্জি, সোনাল চৌহান, মোহিত মালিক ও সুশান্ত সিং।
মুক্তির পর দর্শকদের আগ্রহ ধরে রেখে দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ছবিটির আয় অব্যাহত রয়েছে। ২০০ কোটি রুপির ঘর পেরিয়ে এখন সিনেমাটির বক্স অফিস যাত্রা কোথায় গিয়ে থামে, সেটিই দেখার বিষয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি