ATN
শিরোনাম
  •  

শাহ আলীতে স্ত্রী হত্যার আসামি গ্রেপ্তার, আশুলিয়ায় জালনোট চক্রের ৪ সদস্য আটক

         
শাহ আলীতে স্ত্রী হত্যার আসামি গ্রেপ্তার, আশুলিয়ায় জালনোট চক্রের ৪ সদস্য আটক

শাহ আলীতে স্ত্রী হত্যার আসামি গ্রেপ্তার, আশুলিয়ায় জালনোট চক্রের ৪ সদস্য আটক

রাজধানীর শাহ আলী এলাকায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী মো. মনিরুল ইসলাম ওরফে মিনারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। হত্যাকাণ্ডের তিন দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে পৃথক অভিযানে সাভারের আশুলিয়া থেকে বিপুল পরিমাণ জালনোট ও জালনোট তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে অভিযানকারী দলটি।

এসআরবি-৪ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহ আলী থানাধীন চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন একটি টিনশেড বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির একপর্যায়ে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন মনিরুল ইসলাম ওরফে মিনার। ঘটনার পর তিনি পালিয়ে যান।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এসআরবি-৪-এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম ওরফে মিনারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা কিছুদিন রাজধানীর বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে তারা শাহ আলীর চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন এলাকায় একটি টিনশেড বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী তার গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পান। ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে মনিরুল ইসলাম তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। টাকা দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একপর্যায়ে ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন চালানো হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গত ১৪ সেপ্টেম্বর রাতে পুনরায় তাদের মধ্যে কথা-কাটাকাটি, মারামারি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ভুক্তভোগী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরলে তার হাতের কাছে থাকা চাকু দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মনিরুল। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পৃথক একটি অভিযানে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায় এসআরবি-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকার একটি ফ্যাক্টরীরর পিছনে কতিপয় জাল নোট চক্রের সদস্য অবৈধভাবে জালটাকা তৈরী ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবি-৪ এর একটি চৌকষ আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার জালনোটসহ, ০১টি ল্যাপটপ, জাল টাকা তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জামাদিসহ ০৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ সাজ্জাদ হোসেন আকাশ(২৫), মোঃ ইভান রানা (২০), উভয়ের ঠিকানা-শিবালয়, মানিকগঞ্জ। মোঃ মামুন মিয়া(২৪), ঈশরগঞ্জ, ময়মনসিংহ। মোঃ নাদিম সর্দার(২০), পটুয়াখালী।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। তারা ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকার একটি বাড়িতে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা হতে এখানে একত্রিত হয়ে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছিল। এরই মধ্যে তারা দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণে জাল নোট সরবরাহ করেছে মর্মে জানা যায়। বাংলাদেশে বিভিন্ন প্রান্তের জাল নোট সরবরাহকারী ও ডিলারদের সাথে তাদের যোগাযোগ রয়েছে মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ