ATN
শিরোনাম
  •  

গোয়েন্দা লালবাগের অভিযানে ৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার

গোয়েন্দা লালবাগের অভিযানে ৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার

গোয়েন্দা লালবাগের অভিযানে ৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ হান্নান (৩৫)।

গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭:১০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ডেমরা থানাধীন উত্তর সানারপাড় মহাকাশ রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হান্নানকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৮৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ

অন্যান্য সংবাদ