ATN
শিরোনাম
  •  

রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ ৬ জন গ্রেফতার

         
রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ ৬ জন গ্রেফতার

রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ ৬ জন গ্রেফতার

রাজধানীর রামপুরা থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পসহ আলোচিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনের ৬ সহযোগীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানা সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় রামপুরা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ২টি খেলনা পিস্তল, ৩৪টি বিভিন্ন লোকের স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল, ১টি কসটেপ ও ১টি ডিভিআর উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইসা মোল্লা (২৮), তামিম তালুকদার ওরফে রবিন (৩০), গোলাম আযম (২৮), মোঃ রফিকুল ইসলাম জুয়েল (৪০), মোঃ শামীম রানা (৩৫) ও বাবুল ওরফে চোরা বাবুল (৪২)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ