সীমান্ত দিয়ে ঢুকছে মাদক,দেশে নেই কারখানা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে মাদক পাঠিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, “বাংলাদেশে মাদকের কোনো কারখানা নেই; সীমান্ত পথ ব্যবহার করেই এসব প্রাণঘাতী মাদক দেশে প্রবেশ করছে। কোনো কোনো এলাকায় এর বিস্তার ২৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পুরো সামাজিক কাঠামো ভেঙে পড়বে।”
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী এলাকার তাজ প্যালেস কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ‘ডেঙ্গু ও মাদকবিরোধী’ এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, মাদক মোকাবিলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে একযোগে কাজ করতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা, পরিত্যক্ত ডাবের খোসা অপসারণ ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু বিস্তার রোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সঞ্চালনায় সভায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : শাহিন গাজী /সা.সি