ATN
শিরোনাম
  •  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ একজন আটক

         
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তবর্তী বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ মোঃ মশিউর রহমান নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ২টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় পাকা রাস্তায় যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তিকে থামার সংকেত দিলে সে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে থামানোর জন্য ফাঁকা ফায়ার করলে সে মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও ১টি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ এবং মোটরসাইকেলসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বিজিবি দেশের সীমান্তে অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা ও দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ