ATN
শিরোনাম
  •  

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

         
‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। নেহাল, আরেফিনদের ফেরার পর নতুন চরিত্র ও অভিনয়শিল্পীদের উপস্থিতিতে সিরিজটির গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আ খ ম হাসান।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। জানা গেছে, এ পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’।

মুক্তি পাওয়া পর্বের পোস্টারে আ খ ম হাসানের ভিন্নধর্মী লুক ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পর্বটির প্রকাশিত বর্ণনা অনুযায়ী, একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। আর এই ঘটনাকে ঘিরেই গল্পে তৈরি হতে যাচ্ছে নতুন পরিস্থিতি।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। পাশাপাশি অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

নতুন চরিত্র হিসেবে আ খ ম হাসানের উপস্থিতি ধারাবাহিকটির গল্পে কী ধরনের মোড় আনে, সেটিই এখন দেখার বিষয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ