সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি পরিবারকেও গুরুত্ব দিতে বললেন বর্ষা
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে একাধিক সিনেমায় অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। গত বছর পারিবারিক কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো সিনেমার কাজে যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন বর্ষা। নিয়মিতই বিভিন্ন বিষয় নিয়ে নিজের ভাবনা ও মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
ব্যক্তিগত জীবনেও বর্ষাকে ঘিরে তেমন বিতর্ক দেখা যায়নি। ২০১১ সালে চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘদিনের এই দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে নিজেদের পারিবারিক মুহূর্তও তুলে ধরেছেন তারা।
সম্প্রতি সম্পর্ক দীর্ঘস্থায়ী করার বিষয়ে সামাজিক মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন বর্ষা। তার মতে, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, সময়, যত্ন, সম্মান ও আন্তরিকতারও প্রয়োজন রয়েছে। পাশাপাশি সম্পর্কের সঙ্গে পরিবারের সদস্যদের যুক্ত করাকেও গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
এক দীর্ঘ পোস্টে বর্ষা লিখেছেন, যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে সেই সম্পর্কে ‘ইনভেস্ট’ করতে হয়। তবে এই বিনিয়োগ বলতে শুধু অর্থ-সম্পদ বোঝায় না। তার ভাষায়, সম্পর্কের প্রকৃত বিনিয়োগ হলো সময় দেওয়া, ভালো ব্যবহার করা, যত্ন নেওয়া এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করা।
পারিবারিক আবহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বর্ষা লেখেন, ‘আপনি যদি সত্যিই জানেন যে, ‘এই মানুষটা আমার জীবনে সারা জীবন থাকবে’ অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন। কারণ একটা সময় যখন একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা এবং আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন সেই জায়গা থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার হলেও চিন্তা করে—আমি চলে গেলে কী হবে? এই সম্পর্কগুলোর কী হবে? আমার কাছে এটাই সম্পর্কের একটা বড় ইনভেস্টমেন্ট।’
সবশেষে অনুরাগী ও পাঠকদের প্রতি পরামর্শ দিয়ে বর্ষা লেখেন, ‘তাই আমি সবসময় বলি, আপনি যদি কারও সঙ্গে কোনো সম্পর্ক সত্যিই টিকিয়ে রাখতে চান, তাহলে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর সেই ইনভেস্টমেন্ট শুধু অর্থ দিয়ে নয়—আপনার সময়, আপনার ব্যবহার, আপনার আন্তরিকতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার পরিবারকে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত করার মাধ্যমে। আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন। কারণ কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের মানুষদের সঙ্গেও একটা বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে মায়া, সম্মান এবং দায়বদ্ধতাও তৈরি হয়। আর সেই কারণেই, কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়—সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।’
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি